ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৪:০১ দুপুর

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি পথে পিসিবি

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি পথে পিসিবি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নিলামে অবিক্রিত থাকলেও জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানিকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। তবে মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স জিম্বাবুয়ের এই পেসারকে দলে ভিড়িয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মুজারবানিকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা। মূলত আইপিএল খেলার জন্যই পিএসএলকে না বলছেন তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন মুজারাবানি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপারটি ভালোভাবে নেয়নি। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি।

গত বছরের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা। চোটের কারণে আইপিএল খেলতে পারছেন না কলকাতার ভারতীয় পেসার হর্ষিত রানা। দলটির আরেক পেসার শ্রীলঙ্কার মাতিশা পাতিরানাও চোটে। আইপিএলের নতুন মৌসুম শুরুর দুই দিন আগে ২৬ মার্চ শুরু হবে পিএসএলের নতুন মৌসুম। প্রথমে পিএসএলের দলে চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড়ের শেষ পর্যন্ত আইপিএলে খেলতে যাওয়ার টানা দ্বিতীয় ঘটনা এটি। গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু পরে তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ানস। পিএসএল থেকে সরে দাঁড়ানোর পর বশ এই টুর্নামেন্টে এক মৌসুমের জন্য নিষিদ্ধ হন। মুজারাবানিকে একই ধরনের শাস্তি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

 ১ কোটি ১০ লাখ রুপিতে মুজারাবানিকে দলে টেনেছিল ইসলামবাদ ইউনাইটেড। ২৯ বছর বয়সী এই পেসার আইপিএলে খেলতে পিএসএলের চুক্তি ছেড়েছেন বলে জানিয়েছে জিও সুপার। পিসিবি এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানাতে আইনি পথে হাঁটার প্রস্তুতিও নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি পথে পিসিবি

ফ্যাশনে নতুন আভিজাত্য, বগুড়ায় ইল্লিয়ীনের যাত্রা , Bogura , ILLIYEEN , Daily Karatoa

ট্রাম্পের উপদেষ্টার ভিসা বাতিল করল ব্রাজিল

মাগুরায় গাছের ডাল ভেঙ্গে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর