সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফজল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক নজরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ফজল শেখ রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল জানান, রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের আব্দুর রউফ খন্দকারের মেয়ে নুর মহলের সাথে পার্শ্ববর্তী গ্রামের ফজল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
আরও পড়ুন২০২১ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারা আবারও বিয়ে করে সংসার শুরু করেন। একই বছর ২৬ জুন রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলা ব্রিজের পাশের একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব হোসেন বাদি হয়ে ফজল শেখকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দেন।
মন্তব্য করুন








