ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ১০:৫৯ রাত

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার মোঃ আরিফুল ইসলাম, মোঃ সাকিবুল ইসলাম ও মোঃ শরিফ।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র মোবাইল অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে রাজ্জাক মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল।

আরও পড়ুন

অভিযানে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ১২টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোতে জুয়া খেলার একাধিক বিদেশি অ্যাপস ইনস্টল করা ছিল।

এ বিষয়ে কথা হলে লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় প্ররোচিত করে আসছিল। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লালমনিরহাটের তিস্তার চরাঞ্চল

দিনাজপুরের বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল নোটসহ যুবক আটক

বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টি, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর