ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ে।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই পুরুষ বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তবে সে মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয় লোকজন শ্যামলী ঘাট এলাকার একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুনএ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, অজ্ঞাত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের মতে সে মানসিক ভারসাম্যহীন ছিল। কিন্তু তার কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








