ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৮:৫৫ রাত

ফরিদগঞ্জে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের মাইজের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মো. রুবেল হোসেন (৮)। সে ওই গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছোট ছেলে। সানকিসাইর মাদরাসার নূরানী বিভাগের ছাত্র ছিল।

পুলিশ জানায়, বুধবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুবেল তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে তার কোনো সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে এলাকায় মাইকিং করে। পরে রাত পৌনে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ে টর্চলাইটের আলো ফেললে পাশের বাড়ির কালু নামের এক ব্যক্তি রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার নাক ও মুখে রক্তাক্ত অবস্থা ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন

নিহতের বাবা আব্দুল কাদের ও মা পরান বেগম আহাজারি করে বলেন, আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের নিষ্পাপ সন্তানকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হলো? সে কী অপরাধ করেছিল? নিহত রুবেল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যার ঘটনা হলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

গুলশানে পথচারীকে মারধর, মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ

ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৬

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিক দেশে ফিরলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে: নুরুল হক