ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৭:৪৭ বিকাল

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এই নোটিশ জারি করা হয়েছে।
 
 
আজ বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬ (১) ধারায় তাদের উভয়কে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
 
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে জি এম কাদেরের স্থাবর ও অস্থাবরসহ মোট সম্পদের পরিমাণ পাওয়া গেছে ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬১ টাকা। তার গ্রহণযোগ্য আয়ের হিসেবে পাওয়া গেছে ৪ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ২৪ টাকা। মোট ব্যয় ২ কোটি ৪ লাখ ১৫ হাজার ৩০২ টাকা।
 
 
তবে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পারিবারিক ব্যয় বাদে তার নিট সম্পদের পরিমাণ থাকার কথা ২ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৭২২ টাকা। কিন্তু তার সম্পদ পাওয়া গেছে ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬১ টাকা। সেই হিসাবে তার নামে ৪৮ লাখ ৭৮ হাজার ৩৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
 
 
অন্যদিকে, জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের স্থাবর ও অস্থাবরসহ মোট সম্পদের পরিমাণ পাওয়া গেছে ১ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৫৪৫ টাকা। তার মোট আয় ৩ কোটি ২২ লাখ ৬৬ হাজার ৪৫২ টাকা এবং মোট ব্যয় ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩৮ টাকা।
 
 
দুদকের অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। ব্যয় বাদে তার নিট সঞ্চয় দাঁড়ায় ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৪৬ টাকা। তবে অনুসন্ধানে তার নামে ২৬ লাখ ৪৩ হাজার ৮৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
 
এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬ (১) ধারায় তাকেও সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। অসংগতি পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

জামায়াত আমির চাইলে সেই চিঠি জনসম্মুখে প্রকাশ করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় ওসির চাঁদাবাজি ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

কাতার থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় নববধূর মৃত্যু, ৬ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ