ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৬:১৪ বিকাল

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে কামাল হোসেন (৪১) নামে একজন আহত হয়েছেন।

আজ বুধবার ১১ (মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পদুয়া এস.আই. চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ পথে ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমেদ হোসেনের ছেলে।

ঘটনা প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিলন। গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখা ছিল। হঠাৎ গরুটি রশি ছিড়ে পালানোর সময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে শিং দিয়ে আঘাত করে গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। সাথে সাথে নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা মহিলাটি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্ত পড়ার কারণে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু

জবি হিউম্যান রাইটস সোসাইটির ‘প্রজেক্ট স্মাইল’: পথশিশুরাই যেখানে প্রধান অতিথি

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দির মৃত্যু

উত্তরায় বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

গাজীপুরে ডাকাতি হওয়া ১৯ গরু ও ট্রাক উদ্ধার