ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৬:৩২ বিকাল

মিয়ানমার থেকে পালিয়ে উখিয়া ক্যাম্পে এলো ৬ রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার মধ্যে মংডু থেকে সীমান্ত পাড়ি দিয়ে এসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে ছয় সদস্যের একটি রোহিঙ্গা পরিবার। তাদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। 

রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১৯ ব্লকে নিকটাত্মীয় আছিয়া বিবির বসতঘরে আশ্রয় নেয় ওই রোহিঙ্গা পরিবার।

নতুন আশ্রয় নেওয়া রোহিঙ্গারা হলেন— ফারুক আহমেদ (৪৫), সেতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)।

আরও পড়ুন

তারা জানিয়েছেন, টেকনাফের শাহ পরীর দ্বীপ জলসীমা দিয়ে দালালদের সহযোগিতায় ৭০ লাখ কিয়াট (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা) খরচ করে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ ও উপ-সচিব আজগর আলী বলেছেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা পরিবারটি বর্তমানে তাদের আত্মীয়ের বাসায় অবস্থান করছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচাররোধে বিজিবির নজরদারি জোরদার

পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ, গ্রেপ্তার এক নারী

ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

মিয়ানমার থেকে পালিয়ে উখিয়া ক্যাম্পে এলো ৬ রোহিঙ্গা

স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

কলাপাড়ায় গৃহবধুকে খালে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ