নেপাল সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন তিনি।
সোমবার রাতে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার এবং জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্ক্ষা এবং স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে।
আরও পড়ুনপ্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং সে দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








