ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৮:০৮ রাত

নোয়াখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (আনুমানিক বয়স ২৫-৩০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৯ মার্চ) বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের খালপাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দেখেন, যুবকের হাত ও পা রশি দিয়ে শক্ত করে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর জন্য থানায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধ করে বা পিটিয়ে হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে নিহতের সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছু জামান জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মার্কিন নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

বগুড়ার ধুনটে লক্ষ্মী মন্দিরে আগুন দিয়ে পোড়ানো চেষ্টার অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাটে জ্বালানি সংকটে ভোগান্তিতে কৃষক-যানবাহন চালকসহ সাধারণ মানুষ

ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নেশার টাকা জোগাতে বাবাকে নিয়ে শ্বশুরের বাসায় চুরি