ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৬:৪৬ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ৩ লাখ টাকা দন্ড

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ৩ লাখ টাকা দন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহের অভিযোগে দু’জনকে ৩ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে একজনকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত ১২টায় সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে মাটি উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে পরে পাশের ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা) এর সামনে মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা(১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি ৮নং স্পার বাঁধ এলাকা থেকে মাটি উত্তোলন করে ভাটায় সরবারহের বিষয়টি স্বীকার করেন। ইটভাটার ম্যানেজার এনামুল হকও (৬১) বিষয়টি স্বীকার করেন। উভয়ের স্বীকারোক্তিতে সাকিবকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লাখ অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন

এছাড়া অপরদিকে এনামুল হককে ১ লাখ টাকা অর্থদন্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। আজ সোমবার (৯ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও সদর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. ইকরামুল হক নাহিদ অভিযানটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের শোক

বগুড়ার রুহানী সালসাবিল দর্শকের প্রিয় উপস্থাপিকা

গাজীপুরে বিক্রয়কর্মীকে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের

বগুড়া সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে বিএনপি‘র মত বিনিময় সভা

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ির খোঁজে দুদক