প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৬:৩৬ বিকাল
ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে ঈদুল ফিতরে স্বস্তিদায়ক যাত্রা উপহার দিতে সরকার ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস।
আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাস মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
আসন্ন ঈদকে সামনে রেখে সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। অতীতের ঈদ যাত্রার তিক্ত অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন তারা।
ডিএমপি কমিশনার বলেন, যাত্রীদের কাছ থেকে যাতে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নিতে না পারে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন তারা। জনগণকে নিরাপদ ও ঝামেলামুক্ত ঈদ উপহার দিতে সরকারের সর্বাত্মক চেষ্টার কথা তুলে ধরেন শিমুল বিশ্বাস।
এছাড়া, যাত্রীদের সহায়তায় টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখার কথা জানান তারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773058648.jpg)
_medium_1773058193.jpg)
_medium_1773057842.jpg)
_medium_1773057286.jpg)
_medium_1773056465.jpg)