বগুড়ার সান্তাহার ইউনিয়নে ১৫০৫ জনের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার সান্তাহার ইউনিয়নে ১৫০৫ জন হতদরিদ্রের মাঝে সরকারি ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) সকালে সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণের উদ্বোধন করেন সান্তাহার ইউপি’র প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন-ইউনিয়নের সচিব রবিন হোসেন, ইউপি সদস্য ফেরদৌস রহমান, শাহিন, সাইদুল, লাভলী, রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
মন্তব্য করুন




_medium_1772985588.jpg)


