ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ১০:৫৫ রাত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ ফার্মেসির জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ ফার্মেসির জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ড্রাগ লাইসেন্স বিহীন দোকান, ফিজিশিয়ান স্যাম্পল, এন্টিবায়েটিক ওষুধ  বিক্রিতে রেজিস্ট্রারভুক্ত না থাকায় ৩ ওষুধ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবির অভিযান চালিয়ে উপজেলার গোদাগাড়ী বাজারের সেবা ফার্মেসিকে  ৪ হাজার, শান্ত  ফার্মেসিকে ২ হাজার ও চৌরঙ্গী বাজারে মোয়াজ ফার্মেসিকে ২ হাজার  টাকা জরিমানা করেন।

আরও পড়ুন

এ সময় ঠাকুরগাঁও ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক রিফাত হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবির জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত