ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৭:০৯ বিকাল

বরিশালে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

বরিশালে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

বরিশালে একটি ওষুধবাহী পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন।

আজ সোমাবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাভানা ফার্মাসিউটিক্যালসের একটি পিকআপ ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি গৌরনদীর দিকে যাওয়ার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজির একজন নারী ও একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন

বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, নিহতরা হলেন গৌরনদী উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি (নাম এখনো জানা যায়নি)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত এখনো জানা যায়নি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে বিকেল ৪টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ায় খোকন হত্যা মামলার চার আসামির জামিন নামঞ্জুর

হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন

গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

বগুড়ায় নির্বাচন অফিসে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি