ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০২:১৩ দুপুর

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল, ছবি: সংগৃহীত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এই প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাজ্জাত আলী। তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেছেন। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপি’র কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাত আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন

এদিকে, ডিএমপি কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। ২৬ ফেব্রুয়ারি নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সইকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপর নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ 

নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

কাহালু পৌরসভার জানালার গ্রিল কেটে ১ লাখ ১০ হাজার টাকা চুরি

ঢাবিতে ‘গরুর মাংস’ কাণ্ডে শিক্ষার্থীদের পাশে সাদা দল, প্রভোস্টদের কাছে চিঠি