বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের ব্যবস্থা করছে সরকার
মধ্যপ্রাচ্যের আকারসীমা বন্ধের পর যেসব যাত্রী শাহজালাল বিমানবন্দরে আটকে পড়েছেন, তাদের রাত্রিযাপনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার।
শনিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ উদ্যোগের কথা জানানো হয়।
মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপনের সুবিধা দেওয়া হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করা হলো।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
তিনি বলেন, দাম্মাম, কুয়েত, দুবাই, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ্, আবুধাবি-সহ যে সকল গন্তব্যে যাত্রীরা ফ্লাইটের জন্য যাত্রা করছিলেন, তারা যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা ছাড়া বিমানবন্দরে না আসেন। যোগাযোগ করা যাবে ১৩৬৩৬ নম্বরে।
এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুটসমূহে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1772291305.jpg)
_medium_1772286873.jpg)





