জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরের পানিতে পড়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আক্কেলপুর পুরাতন বাজার এলাকার চেয়ারম্যান পাড়ার উৎপল হোসেনের শিশুকন্যা নামিয়াকে (২) না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকেন।
এক পর্যায়ে বাড়ির কাছে মাদরাসার পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, প্রায় দিনই অবাধে ওই শিশু হাঁসের পিছনে পিছনে ওই পুকুরে যাতয়াত করত।
আরও পড়ুনমন্তব্য করুন









