ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৩ বিকাল

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ  

সংগৃহিত,রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ  

আজ ঢাকার বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন করতে গেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে প্রধানমন্ত্রী তারেক রহমান অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টার দিকে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এ সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। ২০২৪ সালের পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ  

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের মুরগির ওপর নিষেধাজ্ঞা দিলো সৌদি

আগুন থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নির্ভর করছে ট্রাম্পের জামাতার সিদ্ধান্তের ওপর

মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো : অতিরিক্ত পুলিশ কমিশনার