ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৫ রাত

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

সংগৃহিত,ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জনসাধারণ ও সকল মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এ বি এম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত অ্যাকাউন্টসমূহ ডিএক্টিভেট করা হয়েছে। এমতাবস্থায় আমার নাম ও পদবী ব্যবহার করে যে কোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসঙ্গতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকবো না। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যে, উক্ত ধরনের জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

জনগণ এবং মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সচেতন থাকুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রেতাকে জরিমানা

সংরক্ষিত নারী আসন : ২৯৬ সংসদ সদস্যের তালিকা ইসিতে

কন্যা সন্তানের মা হলেন অবন্তী সিঁথি

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন ১০ মার্চ