ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৫ দুপুর

মার্চ পর্যন্ত বিসিবি’র প্রধান নির্বাচকের দায়িত্বে লিপু

মার্চ পর্যন্ত বিসিবি’র প্রধান নির্বাচকের দায়িত্বে লিপু,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিসিবি’র বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৪ সালের ফেব্রুয়ারি দুই বছর মেয়াদে বিসিবি’র প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন লিপু। চলতি মাসে তার দায়িত্বে মেয়াদ শেষ হবে। তবে নতুন করে চুক্তি নবায়নে আগ্রহী নন তিনি। ফলে নতুন নির্বাচক খুঁজছে ক্রিকেট বোর্ড।

প্রধান নির্বাচকসহ সহকারী নির্বাচকের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার দায়িত্বভার পড়েছে বিসিবি’র চার পরিচালকের কাঁধে। এমনকি নির্বাচকের নিয়োগ বিজ্ঞাপন আকারেও দিতে পারে বিসিবি। যেখানে প্রধান নির্বাচক হতে হাবিবুল বাশার সুমনকে প্রস্তাব কয়েক দিন আগেই দিয়েছিল বিসিবি। বাশার নিজের সিদ্ধান্ত জানানোর জন্য কিছুদিন সময় চেয়েছিলেন। ফলে আপাতত মার্চ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য লিপুকে প্রস্তাব দেবে বিসিবি। 

গতকাল বিসিবি’র বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। যদিও লিপু আগেই জানিয়েছিলেন, নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত নিজের দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। নির্বাচক প্যানেলে নতুন করে যুক্ত হতে পারেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন। বর্তমানে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করছেন হাবিবুল বাশার সুমন। তিনি এর আগে কাজ করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে। তবে এবারই প্রথম নির্বাচকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন না তিনি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চ পর্যন্ত বিসিবি’র প্রধান নির্বাচকের দায়িত্বে লিপু

মুসলিমদের বিরুদ্ধে মোদীকে নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শিরোপা লড়াইয়ে স্বস্তির জয় আর্সেনালের

বৃহস্পতিবার আবারও বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের 

বগুড়ায় বিসিএল : ৩৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইস্ট জোন