শুধু রমজান এসেছে বলেই মাথায় টুপি তুলবেন না : আমির হামজা
সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, শুধু রমজানকে কেন্দ্র করে নয়— সারা বছরই ইবাদতের পরিবেশ বজায় রাখতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেককে টুপি পরে ইবাদতের আমেজে দেখা যাচ্ছে, আমরা চাই এই চেহারা, সুরত ও আমল যেন বাকি ১১ মাসও অব্যাহত থাকে। নির্বাচনে নানা কৌশল থাকলেও শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে আমির হামজা বলেন, আপনারা ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন, কোনো পক্ষের দিকে ঝুঁকবেন না। তথ্য জাতির সামনে তুলে ধরা একটি মহান পেশা, যা ইবাদতের সামিল।
আরও পড়ুনজেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে ও শহর জামায়াতের আমির এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ.কে.এম. আলী মুহসিনসহ দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1771698780.jpg)







