ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৫ দুপুর

বগুড়ার সোনাতলায় ইটবাহী ট্রলির চাপায় গৃহবধূ নিহত

বগুড়ার সোনাতলায় ইটবাহী ট্রলির চাপায় গৃহবধূ নিহত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইট বোঝাই একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে রায়হানা বেগম (৩০) নামে গৃহবধূ নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ রায়হানা বেগম উপজেলার জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রামের শিপলু মিয়ার স্ত্রী। তিনি আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বাড়িতে ভাত রান্না করেন।

এরপর তার পোষা হাঁসগুলোকে বাড়ির পাশে সোনাতলা-বগুড়া সড়কের পূর্ব পাশে পুকুরে ছেড়ে দিতে যান। ওই গৃহবধূ তার পোষা হাঁসগুলোকে নিয়ে ওই রাস্তা পার হওয়ার চেষ্টা করলে সৈয়দ আহমেদ কলেজ দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির চাকার নিচে পড়েন।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তিনি মারা যান। এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত