ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৪ দুপুর

দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের বৈদ্যুতিক তার কেটে নিয়েছে চোরেরা

দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের বৈদ্যুতিক তার কেটে নিয়েছে চোরেরা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে এবার চোরেরা হুগলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে গেছে। ফলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। বিদ্যুৎ না থাকায় লাইট জ্বালাতে পারেনি।

দুইদিন ধরে বিদ্যুত না থাকায় পানির মর্টার চালু করতে পারেনি। প্রতিবেশীর বাড়ি থেকে পানি এনে প্রাকৃতিক কাজসহ খাওয়া দাওয়া সারতে হয়েছে। ঘটনাটি ঘটেছে স্কুল বন্ধের সময়। শিক্ষকরা জানান, পানির অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উল্লেখ্য, কয়েক মাস যাবত নেসকো, পল্লী বিদ্যুৎ এর গ্রাহক এবং বিভিন্ন শ্যালো ও ডিপ টিউবওয়েলের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যাওয়ার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। এতে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়ে।

আরও পড়ুন

ফলে গত ৩ ফেব্রুয়ারি যৌথবাহিনী পার্বতীপুরের বেশ কয়েকটি ভাংড়ির লোহার দোকানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিদ্যুতের তামা ও এলুমিনিয়ামের চোরাই তার, মর্টার, তার কাটার যন্ত্রপাতি উদ্ধার করে এবং ৪ জনকে গ্রেফতার করেছে। তবে রাঘব বোয়াল কেউ ধরা পড়েনি। এ ঘটনায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও ব্যাপকহারে তার চুরি শুরু হয়েছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের অলিগলিতে গজিয়ে উঠা ভাংড়ির দোকানে এসব চোরাই মালামাল কেনা হয়। তাই এসব দোকান বন্ধের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, সদস্য মোজাম্মেল হক

রাজধানীর খালগুলো যেন ময়লার ভাগাড়, কী বলছেন স্থানীয়রা?

প্রধানমন্ত্রী আগামীকাল দিনাজপুরের  কাহারোল উপজেলায় খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করবেন

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের"

সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহৎ কর্মসূচি প্রণয়ন করবে : বাছির জামাল

মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস বাড়ল