ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৭ বিকাল

বগুড়ার সারিয়াকান্দির উপশম এনজিও’র ৭২ লাখ টাকা আত্মসাৎ

বগুড়ার সারিয়াকান্দির উপশম এনজিও’র ৭২ লাখ টাকা আত্মসাৎ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির উপশম এনজিওর ৭২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গত ৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের করা হয়েছে। সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক এবং কয়েকজন মাঠকর্মী মিলে এ ঘটনাটি ঘটিয়েছে বলে অডিট রিপোর্ট অনুযায়ী জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিটি ফর পিস-বিল্ডিং এন্ড সোসিও ইকোনমিক এডভান্সমেন্ট ফর দ্যা মারজিনালাইজড (উপশম) একটি নিবন্ধিত এনজিও। যা গত ২০২০ সাল থেকে মাইক্রোক্রেডিট ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের অধীনে একটি বৃদ্ধাশ্রম, পাঠাগার ও কর্মসংস্থান নার্সারি রয়েছে।

তবে সম্প্রতি সংস্থার নিয়মিত অডিট কার্যক্রমে প্রাপ্ত অডিট রিপোর্ট অনুযায়ী, সংস্থার সাবেক নির্বাহী পরিচালক রেজাউল করিম এবং মাঠকর্মী আব্দুল মালেক, শ্রাবণী আক্তার, তুহিন মিয়া ও রবিন মিয়া দায়িত্ব থাকাকালীন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ৭২ লাখ ৮৭ হাজার ৩০৬ টাকা আত্মসাৎ করেছে বলে প্রতীয়মান হয়েছে।

বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তারা কর্মস্থল ত্যাগ করে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত রয়েছে। বারবার যোগাযোগ করা হলেও, তারা অফিসে উপস্থিত হচ্ছেন না এবং সংস্থার কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছেন।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযোগকারী সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা ইয়াসমিন বলেন, রেজাউল কয়েকজন মাঠকর্মীর যোগসাজশে আমাদের এনজিওর মূলধন আত্মসাৎ করেছে। অনেক কষ্টে আমাদের এনজিওর কার্যক্রম স্বাভাবিক রেখেছি। বিষয়টির আমরা উপযুক্ত বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল ধরনের অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। টাকাগুলো গ্রাহকদের মধ্যে রয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত এ অভিযোগ দায়ের করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমি হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানাতে হলুদের বাম্পার ফলন

বগুড়ার লিচুতলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে গুরুতর আহত

দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের বৈদ্যুতিক তার কেটে নিয়েছে চোরেরা

বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু

জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া  

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, লাগবে না স্টল ভাড়া