ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০১ সকাল

ময়মনসিংহে বাস দুর্ঘটনায় সেনাসদস্য সহ নিহত তিন

ময়মনসিংহে বাস দুর্ঘটনায় সেনাসদস্য সহ নিহত তিন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সংঘর্ষের তীব্রতায় বাস ও সেনাবাহিনীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়, মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতদের মধ্যে রয়েছেন বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র গণমাধ্যমে জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ফুলপুর এলাকার বালিয়া মোড়ে।দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেবিল টেনিসে ৮ পদক জিতল বাংলাদেশ

বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরবর্তী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বাড়িতে তান্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ মোটরসাইকেলে আগুন

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা

ব্রহ্মপুত্রের চরে এমপিওহীন অবস্থায় এসএসসি স্বপ্নে লড়ছে কড়াই বরিশালের শিক্ষার্থীরা

 সিরাজগঞ্জের রায়গঞ্জে ডিজেল জব্দসহ ২ ব্যবসায়ীর কারাদণ্ড