ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২০ দুপুর

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১২টায় সেখানে পৌঁছে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

এর আগে, বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেন তিনি। সেই সঙ্গে প্রচলন মেনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন তারেক রহমান।

আরও পড়ুন

এদিকে, সেখান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ইউএনওকে চলে যাওয়ার হুঁশিয়ারি দিলেন নতুন এমপি

আবারও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রস্তুত সচিবালয়, নতুন মন্ত্রিসভার সদস্যরা আসবেন জিয়ারত শেষে

প্রধানমন্ত্রীর অধীনে রইলো যে গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়