ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৩ দুপুর

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করছে ১১ দলীয় জোট

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করছে ১১ দলীয় জোট, ছবি: সংগৃহীত।

১১ দলীয় জোটের নেতারা মন্ত্রিসভার শপথ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দেন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সংক্রান্ত দুটি স্ট্যাটাস দেন তিনি। প্রথমটিতে তিনি লেখেন, গণভোটের প্রথমেই জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা। এর কিছুক্ষণ পর আরেক স্ট্যাটাসে তিনি জানান, আইন অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনও শপথ নেবে না ১১ দলীয় জোট। একই কথা জানান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত আব্দুল হান্নান মাসউদ।

তবে পরক্ষণেই তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসে জানানো হয়-তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ উভয় শপথই নিতে যাচ্ছেন। এতে আরও উল্লেখ করা হয়, জনরায়ের সাথে প্রতারণামূলক অবস্থান নেওয়ার প্রতিবাদ স্বরূপ গঠিত হতে যাওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জাময়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১দলীয় জোট।

একই ধরনের স্ট্যাটাস দেন দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি লিখেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এজন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।

আরও পড়ুন

এ নিয়ে আলোচনার মধ্যেই সর্বশেষ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যসরা। সেইসঙ্গে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠেয় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে তার দল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী হচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, নেওয়া যাবে ২৫০ মিলি পানি

শপথ নিলেন ২৫ মন্ত্রী

শিক্ষামন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন