বগুড়ায় কিশোর আলিফ হত্যার ঘটনায় মূল ঘাতক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় কিশোর আলিফ (১৫) হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি রাশেদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি পুলিশের একটি টিম মহাস্থান থেকে তাকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার বগুড়ার সার্বিক দিক নির্দেশনায় বগুড়া সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার সদস্যরা কিশোর আলিফ হত্যাকান্ডের আসামিদের গ্রেফতারে অভিযানে নামে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে ডিবি বগুড়ার একটি টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে শিবগঞ্জ থানাধীন মহাস্থানগড় মাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত মূল একমাত্র ঘাতক মোঃ রাশেদ হোসেন ওরফে ডিম পোচ রাশেদ (৪৫)কে গ্রেফতার করা হয়।
ধৃত রাশেদ শহরের নিশিন্দারা মন্ডলপাড়ার মোঃ আবুল হোসেনের ছেলে। এরপর রাশেদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়।
আরও পড়ুনউল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টা থেকে সকাল পোনে ১১ টার মধ্যে নিশিন্দারা এলাকার ট্যাংকসাঁকো সংলগ্ন ভারাকৃত মোটর মেকানিকের দোকান ঘরের মধ্যে কিশোর মোঃ আলিফ (১৫)কে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
মন্তব্য করুন








