ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ দুপুর

হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান : আব্বাস আরাগচি

হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান : আব্বাস আরাগচি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করতে জেনেভায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর লক্ষ্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো ও নতুন সামরিক সংঘাত এড়ানো। সোমবার আব্বাস আরাগচি সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান।

এরআগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেন, তার দেশে হামলা হলে, তা আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। আব্বাস আরাগচি সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, আমি জেনেভায় একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য এসেছি। আলোচনা টেবিলে যা নেই তা হল-হুমকির সামনে আত্মসমর্পণ। আরাগচি জানান, ইরানের পারমাণবিক বিশেষজ্ঞরা সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুন

ইরান বারবার জোর দিয়ে বলছে, তারা পারমাণবিক সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনতে ওয়াশিংটনের দাবিতে রাজি নয়। সেইসঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আলোচনা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি