ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৩ দুপুর

টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক রশিদের

টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক রশিদের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০ উইকেট নিলেন রশিদ খান। আজ সোমবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আরফানকে ফিরিয়ে এই মাইলফলক ছোঁন আফগানিস্তান তারকা। নামের পাশে ৬৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ খেলতে নামেন রশিদ। সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আরফান হিট উইকেটের শিকার হতেই তিনি এই কীর্তি গড়েন।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮তম ও ৬৯৯তম উইকেট নিয়ে অপেক্ষায় ছিলেন আফগানিস্তান অধিনায়ক। ওই ম্যাচে আরও ৩.২ ওভার বল করে সাফল্য পাননি। আরফানকে আউট করার আগে এই ২০ বলে ১৭ রান দেন তিনি। রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে নিজের স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন আমিরাত ব্যাটার। মাইলফলক ছোঁয়া উইকেট নিয়েও উদযাপন করতে দেখা যায়নি রশিদকে। তার দলকে সুপার এইটে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে এবং অন্যদের ফলের দিকে তাকাতে হবে।

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রশিদের পরে কেবল সুনীল নারিন, তার উইকেট ৬১৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় রশিদ শীর্ষে। আফগানিস্তানের হয়ে ১৯১ উইকেট নিয়েছেন তিনি এই ফরম্যাটে। এই তালিকায় তার পরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক রশিদের

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৫

সফল ব্রেন টিউমার অপারেশন শেষে কেবিনে তানিয়া বৃষ্টি

চলছে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি, থাকছেন ১২শ’ দেশি-বিদেশি অতিথি

টটেনহ্যামের দায়িত্বে ইগর টিউডর

বগুড়ার আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান