ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৫ দুপুর

বগুড়ার আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

বগুড়ার আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ছবি: দৈনিক করতোয়া।

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন দু’টি হলো ঢাকা-১৭ ও বগুড়া-৬। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত কোন সংসদ সদস্য শপথ গ্রহণের আগে একটি আসন রেখে অন্যগুলো ছেড়ে দিতে হবে। সে ক্ষেত্রে বগুড়া-৬ (সদর) আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি’র দায়িত্বশীল এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে। আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।

আরও পড়ুন

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান। অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রধান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

এদিকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বগুড়-৬ (সদর) আসন ছেড়ে দিলে কে হবেন দলের প্রার্থী, তা নিয়ে বগুড়ার ভোটারদের মাঝে চলছে নানা আলোচনা। তবে বগুড়ার সাধারণ মানুষ জিয়া পরিবারের কাউকে এই আসনের প্রার্থী হিসেবে দেখতে চান বলে একাধিক আলোচনায় তা উঠে এসেছে। তারা বলছেন, জিয়া পরিবারের হাতেই থাকুক বগুড়া সদর আসনের প্রতিনিধিত্ব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা আহত

মাঠে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ

সহজ জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনাল

ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার সমুদ্রবন্দর