ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০০ বিকাল

টর্চের আলোয় প্রাণে বাঁচলেন চালক

টর্চের আলোয় প্রাণে বাঁচলেন চালক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : টর্চ লাইটের ঝলকানিই বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভড়কে যায় ছিনতাইকারীরা।

পরে চালক ও স্থানীয়দের সহযোগিতায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর এলাকায় ঘটনাটি ঘটে। এসময় আরও এক ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা(৫৬)। সে উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। তার নামে থামে থানায় একাধিক মামলা আছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে যাত্রী সেজে উপজেলার ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে তিনজন ব্যক্তি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে রামেশ্বরপুরের নির্জন এলাকায় পৌঁছালে তারা চালককে জিম্মি করে অটোরিকশা ছিনতাই করে। তাদের মধ্যে একজন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

এসময় অন্য দুজন ছিনতাইকারী চালককে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে গলায় ও পেটে ছুরি ধরে রাখে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন পাকা সড়কের দিকে উঠতেই চালকের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এসময় ছুরিকাঘাতে চালক আহত হন।

পরে দুই ছিনতাইকারী মিলে তাকে ধানক্ষেতের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পাশের ধানক্ষেতে সেচ দিতে থাকা এক স্থানীয় ব্যক্তি টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে এলে আলোর ঝলকানিতে ভড়কে যায় ছিনতাইকারীরা।

আরও পড়ুন

একজন পালিয়ে গেলেও চালকের সাহসিকতায় আরেকজনকে ধরে ফেলেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশের তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে তা উদ্ধার করে থানায় নেওয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় চালক বাদি হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় দুই পক্ষের হাতাহাতি

চিকিৎসাসেবার ‘হাব’ হবে উত্তরের জেলা নীলফামারী : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

জয়পুরহাটের কালাইয়ে তেলসহ দুই কালোবাজারি আটক, ২০ লিটার জব্দ, ৬০ লিটার লুট

বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিভা অন্বেষণ

কুরিয়ার সার্ভিসের পরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি