ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৩ রাত

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার সাঁথিয়া আসনে প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রয়াত আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্ত্বরে এ ফলাফল ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। এছাড়া এ আসনে ইসলামী আনন্দোলনের আব্দুল গণি ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রাথী তাজুল ইসলাম প্রতিদ্বন্দীতা করেন।

আরও পড়ুন

শুরু থেকেই নানা নাটকীয়তায় জুড়ে ছিলো এ আসনের নির্বাচন। পূর্বের সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত আসনের সীমানা বদলে সাঁথিয়াকে একক আসন ঘোষণা করা হলে এ নিয়ে বাধে আইনি জটিলতা।

তবে পূর্ব নির্ধারিত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকেই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। যেখানে বিজয়ী হলেন ব্যারিস্টার মোমেন। আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩। মোট ৯৪টি কেন্দ্রে ভোট দেন ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়

রাত ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস