ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৬ বিকাল

শীতের শেষে লেপ-কম্বল সংরক্ষণের সঠিক উপায়

শীতের শেষে লেপ-কম্বল সংরক্ষণের সঠিক উপায়

শীত শেষ হয়ে এলে শীতের লেপ, কাঁথা, কম্বল বাক্সবন্দি করার পালা। তবে এগুলো সংরক্ষণ করার আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি, না হলে স্বাস্থ্যঝুঁকি হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে লেপ-কম্বল সংরক্ষণ করবেন-

শিমুল তুলার লেপ
শিমুল তুলার লেপ কখনো ধোয়া বা ড্রাইওয়াশ করা যায় না। তাই লেপটিকে শুধু রোদে দেওয়াই ভালো। লেপের কভার মাঝে মাঝে ধুয়ে নিলে লেপ সবসময় পরিষ্কার থাকে। ভাঁজ করে শীতের কাপড় রাখার জায়গায় রেখে দিন। সংরক্ষণের সময় ন্যাপথলিন দিতে ভুলবেন না। পোকামাকড় থেকে বাঁচাতে ছোট পোটলায় নিম পাতা বা কালোজিরা রাখাও কার্যকর।

কাঁথা
পাতলা বা হালকা মোটা কাঁথা ধোয়া সহজ। হ্যান্ডওয়াশ করতে চাইলে প্রথমে ডিটারজেন্ট দিয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে হাতে কেচে ধুয়ে ফেলুন। ভাঁজ করার সময় ন্যাপথলিন, নিমপাতা বা কালোজিরা ব্যবহার করতে পারেন।

পশমি বা ধোয়া যায় না এমন কম্বল
যেসব অনুষঙ্গ ধোয়া যায় না, যেমন পশমি কম্বল, সেগুলো কয়েকদিন কড়া রোদে রাখুন। রোদ দেওয়ার পর ঝেড়ে নিন। ঝাড়ার সময় মাস্ক পরুন এবং শিশুদের আশপাশে রাখা যাবে না। ঝাড়া শেষে জায়গাটিও পরিষ্কার করে ফেলুন। ড্রাইওয়াশ করা কাপড়ও একই নিয়মে রোদে রাখুন। পরবর্তী ব্যবহারের আগে ড্রাইওয়াশ করুন।

আরও পড়ুন

লেপ ও কম্বল থেকে অনেকের অ্যালার্জি বা হাঁপানির সমস্যা হয়। তাই সবসময় এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করুন। আলমারিতে রাখার আগে জায়গাটিও পরিষ্কার করে নিন। শীতের শুরুতে ব্যবহারের আগে আবার রোদ দেওয়াও জরুরি।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের শেষে লেপ-কম্বল সংরক্ষণের সঠিক উপায়

কখন রাস্তায় নামবে মোটরসাইকেল?

ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট

ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : মির্জা ফখরুল