ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:৪৬ দুপুর

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

সংগৃহিত,গরমে স্বস্তি দেবে বেলের শরবত

লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরমে হাঁসফাঁস করছে চারপাশ। সূর্যের তাপে ক্লান্ত শরীর আর মন, এই সময় এক গ্লাস ঠান্ডা পানীয়ই যেন এনে দেয় স্বস্তির পরশ। আর সেই স্বস্তির তালিকায় প্রাকৃতিকভাবে সবচেয়ে উপযোগী ও স্বাস্থ্যকর একটি নাম হলো বেলের শরবত।

শুধু তৃষ্ণা মেটানো নয়, শরীরকে ঠান্ডা রাখা, হজমে সাহায্য করা এবং ক্লান্তি দূর করার মতো অসাধারণ গুণে ভরপুর এই পানীয় গ্রীষ্মের দিনে হয়ে উঠতে পারে আপনার নিত্যসঙ্গী। গরমে স্বস্তি খুঁজছেন? তাহলে বেলের শরবতই হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান। রইলো রেসিপি-


উপকরণ
পাকা বেল ১টি
ঠান্ডা পানি ২-৩ কাপ
চিনি বা গুড় ৩-৪ টেবিল চামচ (স্বাদমতো)
লবণ এক চিমটি
বিটলবণ আধা চা-চামচ (ঐচ্ছিক)
লেবুর রস ১-২ চা-চামচ (ঐচ্ছিক)
গরমে স্বস্তি দেবে বেলের শরবত

আরও পড়ুন

যেভাবে তৈরি করবেন
প্রথমেই বেল ভেঙে ভেতরের শাঁস বের করে নিন। এরপর শাঁসের সঙ্গে পানি দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে বিচি ও আঁশ আলাদা করে ফেলুন। এরপর বেলের মিহি রসে দিয়ে দিন চিনি বা গুড়, লবণ, বিটলবণ এবং লেবুর রস। সবশেষে তা ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণের জন্য, অথবা পরিবেশন করুন বরফকুচি দিয়ে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

বাংলা সংস্কৃতির মূল্যবোধের বহিপ্রকাশ ১লা বৈশাখ

বৈশাখ এলো উদ্দাম উল্লাসে

বিজিবি চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবা ও প্রাইভেটকার জব্দ

আজ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা  

পহেলা বৈশাখ আমাদের শেকড়ের উৎসব