ভিডিও বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৬ সকাল

আমাকে পরাজিত করতে ষড়যন্ত্র চলছে: হাসনাত আবদুল্লাহ

ভোটপ্রদান শেষে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (শাপলাকলি) ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দেবিদ্বার উপজেলার গোপাল নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটপ্রদান শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘বিজয়ে ব্যাপারে আশাবাদী। তবে আমাকে পরাজিত করে ষড়যন্ত্র চলছে। যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা মাঠে সক্রিয় হয়ে উঠেছে। ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে।’ 

আরও পড়ুন

তবে সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবশে ভোট দিতে কেন্দ্রে এসেছে বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক। তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা কলির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। 

 

এ আসনে ব্যাংক লোন আর হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়। পরে বিএনপি জোট থেকে গণঅধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিনকে (ট্রাক) সমর্থন দেওয়া হয়। এ ছাড়াও এ আসনে ভোটের মাঠে আছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকাদের কে কোথায় ভোট দেবেন

টাকা নিয়ে ধরা খাওয়াটা ভালো, দুর্নীতি কমবে; কাউকেই ছাড় নয়: ইসি সানাউল্লাহ

ভোট দিলেন জোনায়েদ সাকি

ইতিহাসের বাক বদলানো শুরু হয়েছে: সালাহউদ্দিন আহমদ 

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব

ভোট দিয়ে যা বললেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি