ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৭ বিকাল

নির্বাচন কাভারে ঢাকায় এসেছেন পাকিস্তানের ৪০ সাংবাদিক

জাতীয় সংসদ নির্বাচন কাভারে ঢাকায় পাকিস্তানের ৪০ সাংবাদিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করার জন্য বাংলাদেশে এসেছেন ৪০ জন পাকিস্তানি সাংবাদিক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
 
পাকিস্তান হাইকমিশন জানায়, পাকিস্তানের প্রিন্ট, সম্প্রচার এবং ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিত্বকারী ৪০ জন সাংবাদিকের একটি দল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচন কাভার করতে এসেছেন।
 
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তান হাউসে সফররত মিডিয়া প্রতিনিধিদলকে স্বাগত জানান।
 
এ সময় হাইকমিশনার মিডিয়া প্রতিনিধিদের বিরাজমান রাজনৈতিক পরিবেশের পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল দিকগুলো সম্পর্কে তাদের অবহিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কাভারে ঢাকায় এসেছেন পাকিস্তানের ৪০ সাংবাদিক

জনবল নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, ২২ বছর হলেই আবেদন

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

নিয়োগ দেবে টিআইবি, কর্মস্থল ঢাকা

নতুন সরকারের কাছে অপু বিশ্বাসের ২ দাবি

‘না’ ভোটের পক্ষে ন্যান্সি