নির্বাচিত হলে বিরল ও বোচাগঞ্জে কোন দূর্নীতি হতে দিব না : সাদিক রিয়াজ চৌধুরী পিনাক
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে প্রতি মাসে মাসে প্রতিটি পরিবারের মা তারা আড়াই হাজার টাকা করে পাবেন। আমরা কৃষকের কথা চিন্তা করে কৃষি কার্ড করেছি।
সেই কার্ড দিয়ে প্রতিটি কৃষক শর্ত ও জামানত ছাড়া সুদমুক্ত কৃষি ঋণ নিতে পারবেন। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মহকুফ করে দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচিত হলে বিরল ও বোচাগঞ্জে কোন দূর্নীতি হতে দিব না। কোন চাঁদাবাজী হতে দিব না। কোন চাঁদবাজ যদি আমাদের দলেরও হয় তাকে আমরা বিএনপি’তে স্থান দিব না। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিরল শহীদ মিনার চত্বরে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুনউপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্র দলের সদস্য এড. আব্দুল আজিজ, উপজলো বিএনপি’র উপদেষ্টা মিজানুর রহমান মিজান, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, দিনাজপুর জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু, আরমান আলী, ইয়াচিন আলী চৌধুরী, সাবেক ইউপি সদস্য রাজা দশরত, মুফতি ফয়সাল রশেদী, আসাদুল হক হিরা, নুর জামাল হোসেন প্রমুখও বক্তব্য রাখেন।
মন্তব্য করুন







