করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগ নিমিত্তে নির্ধারিত সময়সীমার মধ্যে
আগ্রহী প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ১নং থেকে ৩নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা পে-অর্ডার, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ ফিস কালেকশন, হিসাব নং- ০০৭১১০১০০০০০০৩৭৩, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বগুড়া শাখা, বগুড়া-এর অনুকূলে জমা করে পে-অর্ডারের রশিদসহ করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবরে স্বহস্তে লিখিত আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৮ কর্ম দিবসের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন (সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) প্রতিষ্ঠানের অফিসের অভ্যর্থনা কক্ষে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে । লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএস'র মাধ্যমে জানানো হবে । লিখিত পরীক্ষার প্রেক্ষিতে Short List তৈরী পূর্বক তালিকাভুক্তদের মৌখিক ও প্রদর্শনী পাঠে অংশগ্রহণ করতে হবে । মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ প্রদর্শন করতে হবে । পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রবেশপত্র এবং কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
(বিঃদ্রঃ ১৩/০১/২০২৬ খ্রি. দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ১নং, ২নং ও ৫নং পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই)
আরও পড়ুন
অসিত কুমার সরকার
অধ্যক্ষ
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া
মন্তব্য করুন









