ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ দুপুর

সরাসরি ৩০০টি পদ নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি প্রকাশ

সরাসরি ৩০০টি পদ নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি প্রকাশ, ছবি: সংগৃহীত।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে বিভিন্ন ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট ৩০০টি পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকরির বিবরণ—

১. পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ৩৫
বয়স: সর্বোচ্চ ৫০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ১১৩
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন: ৫০,০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)
  
৩. পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট
পদসংখ্যা: ৩১
বয়স: সর্বোচ্চ ৪০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন: ৪৩,০০–৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫)

৪. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ১২১
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)

আবেদনের নিয়ম—
 
প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে নির্ধারিত অনলাইন আবেদনপত্র BPSC Form-D পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
  
আবেদন ফি—
 
২০০ টাকা।
* ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা।
 

আরও পড়ুন

আবেদনের সময়সীমা—
 
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৮ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

নির্দেশনা ও শর্তগুলো—
 

১. নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথব্য অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।


২. ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
৩. সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাসরি ৩০০টি পদ নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি প্রকাশ

গোবিন্দ ও তার স্ত্রী নতুন আলোচনায়

ট্রাইব্যুনালে ১০৪ জন গুম মামলায় আজও সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান 

ভারতে ম্যাচ খেলতে আইসিসিকে পাকিস্তান দিল ৩টি শর্ত 

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

ইসির নির্দেশনা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা