ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ রাত

পাবনার সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ

পাবনার সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি : পাবনা-২ আসনের সুজানগরে জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় বাধা ও মহিলা কর্মীসহ অন্য কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় দুই নারীকর্মীসহ ৫ জন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া এবং আহমদপুরের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, জামায়াতের মহিলা কর্মী মার্জিয়া খাতুন, ফিরোজা বেগম।

জানা গেছে, মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালাতে যান। এ সময় হুমায়ূন, সুমন, সেলিম, বন্দের মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। মহিলা কর্মীদের মারধর করলে পাশে থাকা পুরুষ কর্মীরা এগিয়ে যান। এসময় তাদেরকেও এলোপাথাড়ি মারধর করা হয়। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা। এ বিষয়ে পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান জানান, সুজানগরের ঘটনা জানতে পেরেছি এবং ইতোমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাবনা-২ আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, এগুলো কে করছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি ইউএনওকে (সহকারী রিটার্নিং কর্মকর্তা) বলেছি যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়-২ আসনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

পাবনার সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ

ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

আমাদের চাঁদার টাকা নেই বিনা টাকায় ভোট ও সেবা পেতে ভোট চাই : সারজিস আলম

নাটোর-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভাঙচুর, আহত ১৩

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাটোরে নির্বাচনি দায়িত্বে ৫৩ বিজিবি