ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫০ বিকাল

মাসবুক যেভাবে নামাজ আদায় করবেন

মাসবুক যেভাবে নামাজ আদায় করবেন

নামাজের জামাতে ইমাম প্রথম রাকাতের রুকু আদায় করে ফেলার পর কেউ অংশগ্রহণ করলে তাকে মাসবুক বলা হয়। মাসবুক ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়ার পর ইমামের সাথে সালাম ফেরাবেন না। ইমামের দুদিকে সালাম ফেরানো হলে উঠে দাড়াবেন এবং যথারীতি বাকি নামাজ আদায় করে শেষ বৈঠক করে সালাম ফেরাবেন। মাসবুকের শেষ বৈঠক মূলত এটিই।

ইমামের শেষ বৈঠকে মাসবুক শুধু তাশাহুদ পড়বেন। দরুদ ও দোয়া মাসুরা পড়বেন না। অনেকে বলেছেন, ইমামের সাথের শেষ বৈঠকে মাসবুক ধীরে ধীরে তাশাহুদ পড়বেন। এতটা ধীরে যেন তার তাশাহুদ পড়া শেষ হতে হতে ইমাম তাশাহুদ শেষ করে দরুদ ও দোয়া মাসুরাও শেষ করে ফেলতে পারেন।

আরও পড়ুন

মাসবুক যদি দুই রাকাত না পান, তাহলে ইমাম সালাম ফেরানোর পর উঠে দাঁড়িয়ে সুরা ফাতেহার সাথে সুরা মিলিয়ে দুই রাকাত নামাজ পড়ে শেষ বৈঠক করবেন। মাসবুক যদি এক রাকাত না পান, তাহলে ইমাম সালাম ফেরানোর পর উঠে দাঁড়িয়ে সুরা ফাতেহার সাথে সুরা মিলিয়ে এক রাকাত নামাজ পড়বেন এবং শেষ বৈঠক করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে বম্বে সুইটস, থাকতে হবে স্নাতক পাস

মাসবুক যেভাবে নামাজ আদায় করবেন

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না : সিপিডি

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে রানার গ্রুপ

ম্যানেজার পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল ঢাকা

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত: চরমোনাই পীর