ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৮ রাত

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

ছবি: সংগৃহীত, ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল ভারত। গতকাল হারারেতে টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়ার যুবারা। এদিন অবিশ্বাস্য এক ব্যাটিং তাণ্ডব দেখল ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের যুবাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে রেকর্ডের নতুন অধ্যায় লিখলেন ভারতের উদীয়মান তারকা বৈভব সুরিয়াভংশি। তার টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রানের পাহাড়সম পুঁজি গড়ে ভারত।

বৈভব মাঠের চারদিকে চার-ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ৮০ বলে খেলেন ১৭৫ রানের এক মহাকাব্যিক ইনিংস। তার এ বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছক্কার মার। অর্থাৎ তার ইনিংসের ১৫০ রানই এসেছে কেবল বাউন্ডারি থেকে। যা যুব বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড। এ ইনিংসের পথে বৈভব আরও কিছু রেকর্ড গড়েছেন। যুব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন মাত্র ৫৫ বলে (উইল মালাজুকের ৫১ বলে)। এক ইনিংসে ১৫টি ছক্কা হাঁকিয়ে তিনি এখন অনন্য।

যুব বিশ্বকাপে মোট ৩০টি ছক্কা মারেন তিনি। এর আগে সর্বোচ্চ ছিল ১৮টি (ফিন অ্যালেন)। এ ছাড়া টুর্নামেন্টের ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।

আরও পড়ুন

৪১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা মোটেও সুখকর হয়নি। ভারতের নিয়ন্ত্রিত বোলিং আর বৈভবের ব্যাটিংয়ের মানসিক চাপে শুরুতেই উইকেট হারায় ইংলিশরা। ১৭৪ থেকে ১৭৭ রানে চারটি উইকেট হারিয়ে খাদে পড়ে তারা। দলের হয়ে ৬৭ বলে সর্বোচ্চ ১১৫ রান করেন ফ্যালকোনার। শেষ পর্যন্ত ৩১১ রানে থেমে যায় ইংলিশরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি