ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৮ দুপুর

ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় আন্দোলনকারীরা ‘ব্লকেড, ব্লকেড, শাহবাগ ব্লকেড’, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির জাবির’, ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

এর আগে হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত