ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ দুপুর

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন

৪৪তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ আদেশ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার নিয়োগ আদেশ জারি করা হয়, যা শুক্রবার প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন নির্বাচিত কর্মকর্তারা।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে ভিন্ন কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে হবে।

আরও পড়ুন

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে এমন শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, প্রয়োজন অনুযায়ী এই নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত বছরের ৩০ জুন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। তখন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত পণ্য বিক্রি, তিন দোকানিকে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় নববর্ষকে সামনে রেখে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে