ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৭ দুপুর

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ

সংগৃহিত,ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এর আগে, এদিন সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারিরা। পরে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। যমুনা অভিমুখে যাওয়ার সময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রথমে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে বাঁধা দেয় পুলিশ। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে থাকেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

এ সময় আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করা হলেও তারা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যান। সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যান এবং যমুনার সামনে গিয়ে সড়কে অবস্থান নেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে বেলা পৌনে ১২টার দিকে পুলিশ তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি লাঠিচার্জও করা হয়।

একপর্যায়ে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাসে যমুনার সামনে থেকে আন্দোলনকারীদেরএকটি দল সরে গিয়ে ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এবং আরেকটি দল কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ডেইরি

দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

কর্মী নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, লাগবে স্নাতক পাস

হাদি হত্যার বিচার করা হবে: শফিকুর রহমান

চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের