ভিডিও শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৮ বিকাল

টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৪ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ও পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং এর পরের দিন ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুন

এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে।

তবে এর মধ্যে ১০ ফেব্রুয়ারির সাধারণ ছুটি ভোগ করার পর শ্রমিকদের দিয়ে পরবর্তীতে এক দিন কাজ করাতে পারবেন কারখানা মালিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ডেইরি

দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

কর্মী নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, লাগবে স্নাতক পাস

হাদি হত্যার বিচার করা হবে: শফিকুর রহমান

চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের