ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ দুপুর

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ, ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়। ১৬ আসামির মধ্যে এ মামলায় গ্রেফতার আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহিল কাফী, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনও পলাতক রয়েছেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। 

আরও পড়ুন

প্রসিকিউশনের দাবি, মামলাটি প্রমাণে অকাট্য তথ্য উপস্থাপন করেছেন তারা। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাস চান। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াবাসীকে জেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী একটিতে বিদ্রোহীর জয়

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ব্যক্তি ইমেজই জামায়াত প্রার্থীর বিজয়ের কারণ