ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ রাত

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাব: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করে গেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন।

পে কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, পে-কমিশন একটা ভালো ইস্যু। আমরা পে-কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাব।

আরও পড়ুন

পরবর্তী সরকার যে এটা করবে, তার নিশ্চয়তা কী?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিয়ে যাব টাকা-পয়সা, তারপর বলে যাব এটা রেকমেন্ডেশন। অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।

সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। মোট কথা, আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে : আমিনুল হক

কুয়েট ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা

বিএনপির আচরণ আগামীর সুশাসনের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে : এনসিপি